জেলা শিল্পকলা একাডেমি, মানিকগঞ্জ এর প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ৩টি ভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম ও সংখ্যা:

  • উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষক: ০১টি
  • চারু কলা প্রশিক্ষক: ০১টি
  • তালবাদ্যযন্ত্র সহকারী: ০১টি

বয়স সংক্রান্ত তথ্য: আবেদনের তারিখে প্রার্থীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। তবে যোগ্য ও গুণী ব্যক্তির ক্ষেত্রে বয়স ৬০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

অভিজ্ঞতা: প্রশিক্ষক পদে আবেদনের জন্য ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা এবং তালবাদ্যযন্ত্র সহকারী পদে আবেদনের জন্য ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে তাদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, মানিকগঞ্জ বরাবর অফিস চলাকালীন সময়ে জেলা শিল্পকলা একাডেমি, মানিকগঞ্জে জমা প্রদান করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জেলা শিল্পকলা একাডেমি, মানিকগঞ্জ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন