বাগেরহাট জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার অধীনে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (০৭টি পদ)

মৌখিক পরীক্ষার সময়সূচী:
তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
সময়: সকাল ১০.০০ ঘটিকা
স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময় মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও মার্কশিট, কোটা সংক্রান্ত প্রমাণক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।

উল্লেখ্য যে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন