প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শূন্য পদে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ ও যোগদানের সময়সূচী প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট তারিখে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।
পদের নাম ও যোগদানের তারিখ:
১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা।
২. অফিস সহায়ক: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা।
যোগদানের স্থান: মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ২৩২/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় দুই কপি যোগদান পত্র, জীবন বৃত্তান্ত, স্বাস্থ্যগত সনদ (ডোপ টেস্টসহ), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, সম্পদের বিবরণী, ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা এবং ৩ কপি পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরমসহ প্রয়োজনীয় সকল নথিপত্র সাথে আনতে হবে।
বিশেষ নির্দেশনা: প্রার্থীদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রধান ফটকে প্রবেশের জন্য অবশ্যই নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রের রঙিন কপি প্রদর্শন করতে হবে। পদায়ন সংক্রান্ত কোনো প্রকার তদবির বা অর্থ লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: