প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের অধীনে ১৩তম হতে ২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

পরীক্ষার ধরণ: ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১২ অক্টোবর ২০২৬ থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত তারিখসমূহে সকাল ১০:০০ ঘটিকা হতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ১৯৮, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অনলাইন আবেদনের কপি (২ কপি), প্রবেশপত্র (২ কপি), ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

বিশেষ নির্দেশনা: প্রার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন