স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (NTMC) একটি পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC)। গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় মোট ০৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পদের নাম ও সংখ্যা:
ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১১) - ০৫ জন
প্রয়োজনীয় কাগজপত্র জমা:
উত্তীর্ণ প্রার্থীদের BPSC Form-5A [Applicant’s Copy]-এর সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ, বয়স প্রমাণের সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল কাগজপত্র জমা দিতে হবে। প্রতিটি ডকুমেন্টে প্রার্থীকে অবশ্যই তার রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
জমাদানের তারিখ ও সময়:
আগামী ১১ অক্টোবর ২০২৬ থেকে ১৩ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টার মধ্যে কাগজপত্র জমা দিতে হবে।
জমাদানের স্থান:
পরিচালক, ইউনিট-৬, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে।
উল্লেখ্য, নির্ধারিত তারিখের মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ