বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA)-এর অধীনে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ (মীরসরাই, চট্টগ্রাম)-এর মেডিকেল সেন্টারের জন্য চুক্তিভিত্তিক পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য ও আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে আবেদন আহ্বান করা হচ্ছে।
| ক্র. নং | পদের নাম | পদ সংখ্যা | বয়স সীমা (১৫/১০/২০২৬ পর্যন্ত) | বেতন স্কেল ও উৎসব ভাতা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ০১ | চিকিৎসা কর্মকর্তা
| ০২ জন | অনূর্ধ্ব ৩২ বছর | মাসিক সাকুল্যে বেতন: ৩৫,৬০০/- টাকা উৎসব ভাতা: বিএমডিসির মূল বেতনের স্কেল অনুযায়ী ২২,০০০/- টাকা হারে বছরে ২টি | এমবিবিএস (MBBS) ডিগ্রীধারী এবং বি.এম.ডি.সি (BMDC) নিবন্ধিত হতে হবে। |
| ০২ | দন্ত চিকিৎসক (Dental Surgeon)
| ০১ জন | অনূর্ধ্ব ৩২ বছর | মাসিক সাকুল্যে বেতন: ৩৫,৬০০/- টাকা উৎসব ভাতা: ২২,০০০/- টাকা হারে বছরে ২টি | বি.ডি.এস (BDS) ডিগ্রীধারী এবং বি.এম.ডি.সি নিবন্ধিত হতে হবে। |
| ০৩ | সিনিয়র স্টাফ নার্স
| ০১ জন | অনূর্ধ্ব ৩২ বছর | মাসিক সাকুল্যে বেতন: ২৪,৭০০/- টাকা উৎসব ভাতা: ১৬,০০০/- টাকা হারে বছরে ২টি | ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিংয়ে স্নাতক ডিগ্রী। বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। |
| ০৪ | ডেন্টাল টেকনোলজিস্ট
| ০১ জন | অনূর্ধ্ব ৩২ বছর | মাসিক সাকুল্যে বেতন: ১৯,৮২৫/- টাকা উৎসব ভাতা: ১২,৫০0/- টাকা হারে বছরে ২টি | ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) প্রাপ্ত হতে হবে। |
| ০৫ | আয়া
| ০১ জন | অনূর্ধ্ব ৩২ বছর | মাসিক সাকুল্যে বেতন: ১৪,৪৫০/- টাকা উৎসব ভাতা: ৮,২৫০/- টাকা হারে বছরে ২টি | অষ্টম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। |
| ০৬ | ক্লিনার
| ০১ জন | অনূর্ধ্ব ৩২ বছর | মাসিক সাকুল্যে বেতন: ১৪,৪৫০/- টাকা উৎসব ভাতা: ৮,২৫০/- টাকা হারে বছরে ২টি | অষ্টম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। |
যেকোনো তফসিলি ব্যাংক হতে BEPZA EZ-01 MEDICAL CENTER TRUSTEE BOARD-এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে:
১. প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
২. অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি (যদি থাকে)।
৩. প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৪. চারিত্রিক সনদপত্র (গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত)।
৫. নাগরিকত্ব সনদপত্র (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত)।
৬. জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত ফটোকপি।
৭. ব্যাংক ড্রাফট/পে-অর্ডার মূল কপি।
সদস্য সচিব
বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড
মীরসরাই, চট্টগ্রাম।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-৩০-০৯-২০২৬