ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিসিবি) নিরাপত্তা প্রহরী পদে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র এবং যোগদানের প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম: নিরাপত্তা প্রহরী
বেতন: প্রারম্ভিক মূল বেতন ১৪,৫০০ টাকা মাত্র।
যোগদানের তারিখ: ০৬/১০/২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ উপস্থিত হয়ে যোগদান করতে হবে।
যোগদানের স্থান: ইজিসিবি কর্পোরেট অফিস, ইউনিক হাইটস (লেভেল-১৩, ১৪ ও ১৫), ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, পুলিশ ভেরিফিকেশন ফরম, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য কাগজপত্র দাখিল করতে হবে।
অন্যান্য তথ্য: এই নিয়োগ প্রাথমিকভাবে ৩ বছরের জন্য হলেও সন্তোষজনক সার্ভিসের ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য। এছাড়া চাকরিতে যোগদানের পর ৬ মাস প্রবেশনকাল হিসেবে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ