বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: হিসাবরক্ষক এবং ক্যাশিয়ার।

পরীক্ষার তারিখ ও সময়:
মৌখিক পরীক্ষা আগামী ০৫ অক্টোবর ২০২৬ তারিখ হতে শুরু হয়ে ১২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১:০০ ঘটিকা থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার স্থান:
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ১ম ১২তলা সরকারি অফিস ভবন (১১তলা), সেগুনবাগিচা, ঢাকা।

প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
২. ডাউনলোডকৃত আবেদনপত্র (Applicant's Copy) এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সাথে রাখতে হবে।
৩. জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং কোটার স্বপক্ষে প্রয়োজনীয় মূল সনদপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
৪. সকল কাগজপত্রের এক সেট ফটোকপি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন