বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পদসমূহের লিখিত পরীক্ষা গত জুন ২০২৬ মাসে অনুষ্ঠিত হয়েছিল।

উত্তীর্ণ পদের সংখ্যা ও তথ্য:
লিখিত পরীক্ষায় সহকারী পরিচালক, চিত্রগ্রাহক, শিল্প নির্দেশক এবং ডাটা এন্ট্রি সুপারভাইজারসহ বিভিন্ন পদে মোট ৫৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের প্রক্রিয়া:
উত্তীর্ণ প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে BPSC Form-5A ডাউনলোড করে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং পাসপোর্ট সাইজের ছবির সত্যায়িত কপিসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। প্রতিটি ডকুমেন্টের উপর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে।

কাগজপত্র জমাদানের সময়সীমা:
আগামী ০৪ অক্টোবর ২০২৬ হতে ২৭ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত (প্রতি কর্মদিবসে সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টার মধ্যে) আবেদনপত্র জমা দেওয়া যাবে।

আবেদনপত্র জমার স্থান:
পরিচালক (ইউনিট-১৯), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষা:
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও বিস্তারিত তথ্য পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ টেলিভিশনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ টেলিভিশনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন