বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের পদের বাছাই পরীক্ষার (MCQ Type) ফলাফল প্রকাশ করেছে। গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে মোট ২২৩ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: সহকারী সাইফার কর্মকর্তা এবং সহকারী কনস্যুলার কর্মকর্তা
প্রতিষ্ঠানের নাম: পররাষ্ট্র মন্ত্রণালয়
নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ২২৩ জন
পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষা

লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে। বাছাই পরীক্ষার ফলাফলে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন